সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর শালবন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থানা পুলিশ মধুপুর শালবনের বড় বাইদ এতিমখানার পাশে উত্তর জাঙ্গালিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মধুপুর শালবন এলাকার টাঙ্গাইল – ময়মনসিংহ মহা সড়কের পূর্বপাশে উত্তর জাঙ্গালিয়ায় স্থানীয় লোকজন বনে কাজ করতে গেলে একটি মরদেহ দেখতে পেয়ে স্খনীয়দের খবর দেয়।
কাছেই সামাজিক বনায়নের নিলামরর লট কাটার শ্রমিকরা গিয়ে মরদেহ দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে মৃত দেহ যায়।
পুলিশের ধারণা এ মরদেহ দূর থেকে এনে হয়তো মধুপুর বনে ফেলে রেখেছে। উদ্ধারকৃত নারীর মুখ বিকৃত হয়ে গেছে। মরদেহটি পচন ধরেছে। প্রায় অর্ধগলিত মরদেহটি দেখতে স্থানীয় লোকজন ভীড় করছে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সিআইডি টিম এসে আইনী প্রক্রিয়া শেষে যদি পরিচয় পাওয়া যায় তাহলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























