ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে ডিসেম্বর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ ঘটিকায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ।

এছাড়াও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালীসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনকে সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে বলে জানানো হয়।

এছাড়াও সন্ত্রাস ও নাশকতারোধে নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে উপজেলা শহরে যানজট নিরসনসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন।

একইদিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী ও শিশু পাচাররোধ/নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!