ঝিনাইগাতীতে পূজা মন্ডপে পুলিশ সুপারের উপহার সামগ্রী প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে পূজা মন্ডপে পুলিশ সুপারের উপহার সামগ্রী প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে পূজা মন্ডপে পুলিশ সুপারের উপহার সামগ্রী প্রদান

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে পূজা মন্ডপে পুলিশ সুপারের উপহার সামগ্রী প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে পূজা মন্ডপে পুলিশ সুপারের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার ১৮টি পূজা মন্ডবে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। ২১ অক্টোবর শনিবার বিকেলে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

থানার সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার নেতৃত্বে উপজেলার ৭ ইউনিয়নের ১৮টি পূজা মন্ডপে স্ব-স্ব বিটের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারের মাধ্যমে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর পক্ষ থেকে দেয়া কেক প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন, এসআই রাজিব ভৌমিক ও মাসুদ রানা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন গুপ্ত এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় তাদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দূর্গা পূজায় পুলিশ সুপার কর্তৃক উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, সুযোগ্য এসপি স্যারের সার্বিক সহযোগী ও নির্দেশনায় সনাতন ধর্মালীদের শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে পালনে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।

এতে কেউ নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা। এছাড়া যে কোন নাশকতা ঠেকাতে আমি ও আমার পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!