জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ উলিপুরে বিএনপির সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ উলিপুরে বিএনপির সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ উলিপুরে বিএনপির সমাবেশ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ উলিপুরে বিএনপির সমাবেশ

নাগেশ্বরী থেকে মোঃ মজিবর রহমান: জ্বালানী তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি,পরিবহন ভাড়া বৃদ্ধি,অসহনীয় লোডশেডিং, ভোলা ও নারায়নগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি নেতা কর্মী নিহত হবার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উলিপুর বিএনপি ভবন মাঠে উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি তারিক আবু আলা চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,স্থানীয় সরকার সম্পাদক রাশেদুল ইসলাম,অর্থনৈতিক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী,নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি প্রভাষক গোলাম রসুল রাজা,কুড়িগ্রাম পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,উলিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল,উলিপুর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ,সম্পাদক সোলায়মান আলী সরকার সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,সরকার লুটপাট করে দেশের অর্থ লোপাট করেছে। এখন জ্বালানী তেল সহ সকল প্রকার দ্রব্যের দাম বাড়িয়ে জনগনের ভোগান্তি বাড়িয়েছে। তারা বলেন,সময় থাকতে নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন,জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!