জুড়ীতে কাপড়ের সমাহার নিয়ে "ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ" এর উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুড়ীতে কাপড়ের সমাহার নিয়ে "ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ" এর উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা

জুড়ীতে কাপড়ের সমাহার নিয়ে “ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ” এর উদ্বোধন

মৌলভীবাজার থেকে মো. জাকির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
জুড়ীতে কাপড়ের সমাহার নিয়ে "ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ" এর উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে “ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ” নামের একটি প্রতিষ্ঠানের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জুড়ী শহরের বিজিবি ক্যাম্প চত্বর ফজলুর রহমান শপিং সেন্টারের নিচতলায় এই প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ আব্দুল কাইয়ুম ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ রফিকুল ইসলাম, মামুনুর রশিদ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, “ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ” এর সত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন। পড়ুন>> রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ 

উদ্বোধনী শেষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নয়াগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ।

“ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ” এর সত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন বলেন, আমি জুড়ী শহরে একবছর আগে কাপড়ের ব্যবসা শুরু করি।

বর্তমানে সম্পুর্ন নতুন আঙ্গিকে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুরু করলাম “ফ্যাশন টাচ এন্ড ফ্যামিলি সোপ” নামক একটি কাপড়ের দোকান। আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব।

দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট-বড় নারী-পুরুষ সব শ্রেণীর ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।

জসিম উদ্দিন আরো বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে।

বাংলাদেশ, ইন্ডিয়া, তুর্কি, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই।

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব বয়সী নারী-পুরুষদের ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!