ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ছাতকে শ্বশুরকে খুন : জনতার হাতে ঘাতক জামাইসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

ছাতকে শ্বশুরকে খুন : জনতার হাতে ঘাতক জামাইসহ আটক-২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ছাতকে শ্বশুরকে খুন করেছ জামাই। জনতার হাতে ঘাতক জামাইসহ ২জন আটক।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে শ্বশুর মকবুল আলীকে ডেকে নেয়। কথা কাটাকাটির এক পর্যায় শ্বশুরকে দা দিয়ে কোপ মারেন। জামাইর দা’র কোপেই শ্বশুর খুন হন।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকার একটি ভাড়াটে বাসায়।

জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজি চালক গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়াটে বাসায়। ওই বাসায় শনিবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে শ্বশুর মকবুল আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা শ্বশুর  মকবুল আলীকে বাসায় খবর দিয়ে এনেছেন সেলিম উদ্দিন।

রাতে বাসায় কি নিয়ে তার শশুড়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে। এক পর্যায়ে দা’ দিয়ে কুপিয়ে সে মকবুল আলীকে হত্যা করে।

মকবুল আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।

এলাকার লোকজন খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ, মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত কররে জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ২ জন আটকের বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ছাতকে শ্বশুরকে খুন : জনতার হাতে ঘাতক জামাইসহ আটক-২”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাতকে শ্বশুরকে খুন : জনতার হাতে ঘাতক জামাইসহ আটক-২

আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩