ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে কমল স্বর্ণের দাম নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত: রাজস্ব সংস্কারে কতটুকু অগ্রগতি? ডা. রিদওয়ানউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা আজকের খেলার সূচি: ২৩ অক্টোবর ২০২৬ সৈয়দপুরে অন্তঃসত্ত্বা নারীরবাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগ, আবেদনের নিয়ম হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’

চৌহালীতে আড়াই কোটি টাকার সেতুর সংযোগ সড়কের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

চৌহালীতে আড়াই কোটি টাকার সেতুর সংযোগ সড়কের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের চৌহালীতে চৌহালীতে আড়াই কোটি টাকার সেতুর সংযোগ সড়কের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে।

সেতুটি আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও সেতুর সংযোগ সড়ক  নির্মাণ করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।

সেতুটি চলাচলের অনুপযোগী হওয়ায় ব্যবসায়ীদের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্থানীয় কৃষকদের পড়তে হচ্ছে মহাবিপাকে। এমনকি সংযোগ সড়ক না থাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না তারা।

সময়মত বাজারজাত করতে না পারায় লোকসানের মধ্যে পড়তে হচ্ছে তাদের। শুষ্ক মৌসুমে সেতুর পাশ দিয়ে হেঁটে যাতায়াত সম্ভব হলেও বর্ষা মৌসুমে দৃশ্যপট হয়ে ওঠে ভিন্ন।

সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল করার মতো কোন সুযোগ থাকেনা। ফলে বর্ষা মৌসুমে স্থানীয়দের মাঝে দুর্ভোগ আরো বেড়ে যায়।

জানা গেছে, প্রায় আড়াই কোটি টাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান র‍্যাব আরসি প্রাইভেট লিমিটেডের সাথে এলজিইডি কর্তৃপক্ষের ৫২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণের চুক্তি হয়।

সে অনুযায়ী ২০১৭ সালের ৫ ডিসেম্বর চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনাইনমরা নদীর উপর দিয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়।

কিন্তু সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২০২১ সালের নভেম্বরে।

স্থানীয়রা জানান,সেতু নির্মাণের পরিকল্পনা ত্রুটিযুক্ত হওয়ায় সেতুটির সংযোগ সড়ক হয়না। এতে তাদের চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।তাদের অভিযোগ সংযোগ সড়ক প্রস্তুত না করেই বিল তুলে নিয়ে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

অপরিকল্পিতভাবে গড়ে তোলা ব্রিজে সরকারের অর্থ অপচয়ের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিসহ উৎপাদিত কৃষিপণ্যসহ সহজে হাট-বাজারে পরিবহনের স্বার্থে দ্রুত সেতুটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাঘুটিয়া ইউনিয়নের কৃষক ইসহাক শেখ বার্তা অনলাইনকে বলেন, ব্রিজটি যদি চলাচলের উপযোগী হয় তাহলে আমাদের কঠোর পরিশ্রমে ফলানো সবজি, ফসল সহজেই হাট-বাজারে নিয়ে কাঙ্খিত মূল্যে বিক্রি করতে পারবো।

অনত্থায় আমাদের হাড় ভাঙা খাটুনি বৃথা যাবে এবং আমরা লোকশানের মুখে পড়তে পড়তে একসময় দেউলিয়া হয়ে যাব।

এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম জানান,স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে নতুন করে আরো ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যায়ে দুই পাশে সংযোগ সড়ক ও নতুন কালভার্ট নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীতে আড়াই কোটি টাকার সেতুর সংযোগ সড়কের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে

আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩