চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাবেক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করেছে।
জানাগেছে, জেলার সদর উপজেলার আমনুরা ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিরের পরিষদের গেটের পাশে প্রাচীর দেয়ালে মোরাল টাইলস বসানো ছবি রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে গুড়িয়ে দিয়েছে।
বিষয়টি নিয়ে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি পুলিশের কাছে শুনেছি কে বা কারা ভাংচুর করেছে তা জানিনা।
অপরদিকে সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিরের সাথে কথা হলে তিনি বলেন, আমি চেয়ারম্যান থাকা কালে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ায় সেই সমায় পরিষদ এই ছবিটি লাগিয়েছে। পড়ন>>প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নিম্রতা নিকি হ্যালি
ঐ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মোতালেব সহ আরো অনেকে বলেন – ইউনিয়ন পরিষদের গেটে এধরণের একটি ঘটনা ঘটেছে পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে।

গ্রাম পুলিশ পরিষদের পাহারাদার রয়েছে অথচ কেউ বিষয় অবগত নয়। তাহলে কি হিংসার বর্সবর্তী হয়ে এই ঘটনা ঘটেছে।তারা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহণে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
স্হানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন ছবি ভাংচুরের বিষয় অবগত আছি এখন পযন্ত কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহণ করা হবে।
Leave a Reply