চাঁদা না দেয়ায় প্রবাসীর নির্মানাধীন ভবনের মালামাল লুটপাট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁদা না দেয়ায় প্রবাসীর নির্মানাধীন ভবনের মালামাল লুটপাট : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩

চাঁদা না দেয়ায় প্রবাসীর নির্মানাধীন ভবনের মালামাল লুটপাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁদা না দেয়ায় প্রবাসীর নির্মানাধীন ভবনের মালামাল লুটপাট

 

 

 

 

চাঁদা না দেয়ায় প্রবাসীর নির্মানাধীন ভবনের মালামাল লুটপাট

 

 

 

চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাছেদ মিয়া নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করে নিয়ে গেছেন এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মাসুদুর রহমান মাসুদ। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

 

 

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী বলেন, আমরা অন্য এলাকা থেকে এখানে এসে জমি কিনে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছি। ছাত্রদল নেতা মাসুদ, তার বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ কয়েকজন আমাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্বাচনের সময় কোনো বাধা দিতে আসেনি।

পড়ুন>> চোরাই মালামাল ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা আটক

 

 

নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তারা আবার টাকার জন্য চাপ দিতে থাকে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে আমাদের ভবন নির্মাণ কাজের রড নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।

 

 

 

তিনি আরও বলেন, তাদের দাবি অনুযায়ী টাকা না দিলে আমার মেয়ের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে। আমরা আতঙ্কে সময় পার করছি। কখন জানি তারা আমাদের কোন ক্ষতি করে ফেলে।

পড়ুন>>ধর্ষণের বিচার চাইতেই বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে হত্যা

 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

 

 

 

 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ ধরনের ঘটনা জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজ যেই হোক কোন ছাড় দেওয়া হবে না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!