চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে ৪৫ বছরের বর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে ৪৫ বছরের বর : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে ৪৫ বছরের বর

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে ৪৫ বছরের বর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে আসেন ৪৫ বছরের মোঃ আলাউদ্দিন। ওই চতুর্থ শ্রেণির ১১ বছরের শিশু কন্যা কে বিয়ে করতে এসে  কারাগারে গেলেন ৪৫ বছরের বর।

খুব গোপন সুএে খবর পেয়ে ভ্রাম‍্যমাণ আদালত এক অভিযান চালিয়ে মোঃ আলাউদ্দিনকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন এবং এবং ভবিষ্যতের জন্য সাবধান করে দিয়েছেন

গতকাল বৃহস্পতিবার বিকেলে আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে দণ্ডপ্রাপ্ত বর মোঃ আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীর আরাফাত।

তিনি বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে চট্টগ্রাম থেকে বাড়িতে এনে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

পরে বিয়ে করতে আসা বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ বছরের আগে স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!