ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ২ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমলে কমবে জ্বালানি তেলের দাম পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে: কাতারের আমির দারুল আদালত: চট্টগ্রামের চারশ বছরের ইতিহাসের সাক্ষী পানছড়িতে স্বাস্থ্য প্রশিক্ষণ শেষে ৩৮ জনকে সনদ প্রদান

চতুর্থ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন রিটকারী ৬৬ জন ইনডেক্সধারী

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

চতুর্থ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন রিটকারী ৬৬ জন ইনডেক্সধারী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাইকোর্টে রিটকারীরা তাদের আবেদনের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা চেয়ে একটি আবেদন দাখিল করে।এর প্রেক্ষিতে হাইকোর্ট এনটিআরসিএর ৪র্থ গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন।

ইনডেক্সধারী শিক্ষকদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।রিটকারী ৬৬ জন  এমপিওভুক্ত শিক্ষককে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ৬৬ জন ইনডেক্সধারী শিক্ষকদের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, এনটিআরসিএর চতুর্থ গণবিজ্ঞপ্তির ১২ নম্বর শর্ত এবং ১৪ নভেম্বর জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী রিটকারী ইনডেক্সধারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ বাতিল করা কেন অবৈধ হবে না এবং জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী রিটকারীদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রিটকারীরা তাদের আবেদনের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা চেয়ে একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট এনটিআরসিএর ৪র্থ গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পেতেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা না থাকায় এমপিও নীতিমালাগুলোতে তাদের জন্য এ সুযোগ রাখা হয়েছিলো।পড়ুন>>বুলিং বা র‌্যাগিংয়ের অপরাধ প্রমাণিত হলে চাকরিচ‍্যুত হবেন শিক্ষক ও কর্মচারীরা

তাদের বদলির জন্য আলাদা নীতিমালা করার কথা বলা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। কিন্তু নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করা এমপিওভুক্ত বা ইনডেক্সধারী শিক্ষকদের জন্য নতুন প্রতিষ্ঠানে নতুন করে নিয়োগ পাওয়ার বিধান রাখা হয়েছে এমপিও নীতিমালায়।

সে অনুসারে ইনডেক্সধারী বা এমপিওভুক্ত শিক্ষকরা সমপদে বা সমস্কেলের পদে নিয়োগের আবেদন করতে পারতেন। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এমপিও নীতিমালার এ বিধান অনুসারে আবেদন করা হাজার হাজার শিক্ষককে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করে এনটিআরসিএ। কিন্তু এর ফলে অনেক নিবন্ধিত প্রার্থী নিয়োগ পান

আবার যেসব ইনডেক্সধারী শিক্ষক নতুন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যোগদান করেছেন তাদের আগের পদগুলো খালিই থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষক নিয়োগের অনুসরণীয় পরিপত্রে কর্মরত শিক্ষকদের আবেদনের সুযোগ সংক্রান্ত অনুচ্ছেদটি স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের নতুন নিয়োগ পেতে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে না। অপর দিকে বদলি না থাকায় ইনডেক্সধারী শিক্ষকরা তাদের নতুন নিয়োগের আবেদনের সুযোগ দেয়া দাবি জানাচ্ছেন। তাদের একাংশ আদালতে একাধিক রিট মামলা করেছেন।

রিটকারীদের আইনজীবী বলছেন, ৬৬ জন এমপিওভুত্ত শিক্ষকের করা একটি রিট শুনানি নিয়ে আদালত তাদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন। বিবাদীরা তাদের আবেদনের সুযোগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন। তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চতুর্থ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন রিটকারী ৬৬ জন ইনডেক্সধারী

আপডেট সময় : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩