গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬

 

গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬

গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬
চিলাহাটির গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলা, কর্মকর্তাসহ আহত ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের আওতাধীন গোসাইগঞ্জের বন বিটের গাছ রোপনকালে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বন বিভাগের কর্মকর্তাসহ ৬ জন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন>> কাউনিয়ায় কৃষি উপকরণের ক্ষতিকর বিষয়ে সচেতনতা সভা

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগানে বিভিন্ন জাতের গাছ রোপন কালে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।
এই ঘটনায় আহতদের দেখতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।

এসময় তিনি হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন।
দূর্বৃত্তদের হামলার শিকার রেঞ্জ কর্মকর্তাসহ মোট ছয়জন এদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই গুরুতর আহত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় আহতরা হলেন,রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই (৫৭), গোসাইগঞ্জের বিট কর্মকর্তা রেজাউল করিম (৩৭),বাগান মালি আবদুল আলীম (৫০), ওয়াচার আজিজুল ইসলাম (৫৩), শ্রমিক জুয়েল রানা(৩৫), সোহেল রানা (৩২)।
এবিষয়ে উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবুল হাই জানান, ১৯৯৮ইং থেকে ২০১৮ ইং পর্যন্ত ১শত ৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপন করা হয়।

২৬/১০/২০২৪ ইং তারিখ থেকে ০৬/১১/২০২৪ ইং এর মধ্যে দুর্বৃত্তরা বাগানের প্রায় দেড় কোটি টাকার মূল্যের ছয় হাজার গাছ চুরি করে নিয়ে যায়।

পড়ুন>> কাউনিয়ায় অগ্নিকান্ডে পিতা-পুত্রের ৪ ঘরবাড়ি ভস্মীভূত 

এ নিয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বাগানে আবারও গাছ রোপনকালে আনারুলের নেতৃত্বে প্রায় ২৫০/৩০০ জনের মতো দুর্বত্তরা এসে হামলা চালায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়ার সময় বলেন, দুর্বৃত্তদেরকে আইনের আয়তায় আনা হবে।

এ ব্যাপারে জমির মালিকানা দাবী করে গোসাইগঞ্জের সোবহান আলীর পুত্র তৌফি (৪৫) বলেন, ৪০,৬২ রের্কড ও দলীলমুলে আমরা জমির মালিক। আমরাই ২০০৭ সালে গাছও রোপন করেছি।

উল্লেখ্য যে, ১৯৯৮ সাল থেকে ২০১৮ ইং পর্যন্ত ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপন করা হয়। ২৬/১০/২০২৪ ইং থেকে ০৬/১১/২০২৪ ইং এর মধ্যে দুর্বৃত্তরা বাগানের প্রায় দেড় কোটি টাকার মূল্যের প্রায় ছয় হাজার গাছ চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ডোমার থানায় একটি ২৫ জন নামীয় আসামী সহ অঞ্জাত ১২০/১৫০ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৪। তারিখ ০৭।১১।২০২৪ ইং।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!