কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি'র গাড়ি উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি'র গাড়ি উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি’র গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি'র গাড়ি উদ্ধার

কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি’র গাড়ি উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ২ দিন পর কুষ্টিয়ার কুমারখালিতে বস্তাবন্দি মরদেহ সহ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যবহৃত গাড়ি উদ্ধার করে পুলিশ।

বস্তাবন্দি ওই মরদেহটি চালকের বলে ধারণা করছে পুলিশ। দুই দিন ধরে একটি দামি বিলাসবহুল প্রাডো গাড়ি পড়ে ছিল। আজ সকালে সেই গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করে। আজ শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

 

এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন। তিনি বলেন, নিহত যুবকের নাম সম্রাট (২৬)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

পড়ুন>>রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ মংলাবন্দরে ভীড়েছে

এ ঘটনায় ঈশ্বরদী থানার পুলিশ এক নারীকে আটক করেছে বলে যানা যায়। কুমারখালী উপজেলা থেকে চরসাদিপুর ইউনিয়নকে পদ্মা নদী বিভক্ত করেছে। ইউনিয়নটি পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলাসংলগ্ন।

স্থানীয় এক দোকানদার বলেন, গত বুধবার থেকে খেয়াঘাট এলাকায় গাড়িটি পড়ে ছিল। তাঁরা প্রথমে মনে করেছেন, গাড়ি রেখে পদ্মা পার হয়ে কেউ কাজে গেছেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাঁরা পুলিশে খবর দেন।

গাড়ির ভেতর থেকে সম্রাট নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে একজন পুলিশ কর্মকর্তাও গাড়িটি দেখেছেন। তবে কেউ বেড়াতে এসেছেন ভেবে দেখে চলে যান।

আজ খবর পেয়ে সেখানে পুলিশ যায়। গিয়ে ভেতর থেকে লাশ উদ্ধার করে। গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন রুশ কর্মকর্তা ব্যবহার করেন বলে যানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!