কুলিয়ারচরে ইভটিজিংএর  দায়ে ২ জনের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুলিয়ারচরে ইভটিজিংএর  দায়ে ২ জনের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

কুলিয়ারচরে ইভটিজিংএর  দায়ে ২ জনের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
কুলিয়ারচরে ইভটিজিংএর  দায়ে ২ জনের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই ইভটিজারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জানুয়ারি) বিকালে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে কুলিয়ারচর পৌরশহরের কৌতেরকান্দি মহল্লার ফেরদৌস মিয়ার ছেলে পাদুকা শ্রমিক পাভেল (১৮)।

এবং একই মহল্লার করিম মিয়ার ছেলে পাদুকা শ্রমিক মো. নাঈম (১৮) কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।

জানাগেছে, রোববার (২৯ জানুয়ারি) সকালে কুলিয়ারচর পৌর শহরের মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ দিয়ে যাওয়ার পথে ৪/৫ জন যুবক তাকে ইভটিজিং করে।

ইভটিজিংয়ের শিকার হয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে তার প্রধান শিক্ষককে পুরো ঘটনা জানান। পরে প্রধান শিক্ষকের নির্দেশে পাভেল ও নাঈম নামে দুই ইভটিজারকে ওই রাস্তা থেকে ধরে বিদ্যালয়ে আনে শিক্ষার্থীরা।

তাদের দেখে বাকীরা পালিয়ে যায়। পরে ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এ দু’জনই প্রধান ইভটিজার হিসেবে নিশ্চিত হয়ে তাদেরকে আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানান ওই প্রধান শিক্ষক। মুক্তাগাছায় ৭ বছরের শিশুর সাথে বিকৃত যৌনাচারের দায়ে যুবক গ্রেফতারপড়ুন>>

সংবাদ পাওয়ার পরই উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ফোর্স নিয়ে ওই বিদ্যালয়ে হাজির হন।

এ ঘটনায় ছাত্রীর বক্তব্য আর অভিভাবকদের উপস্থিতিতে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায় থানা পুলিশ।

এরপর ইভটিজাররা তাদের দোষ স্বীকার করলে ইভটিজিং এর অপরাধে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ইভটিজিং এর শিকার ওই ছাত্রীর সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, কুলিয়ারচরে ইদানিং ইভটিজিং এর ঘটনা বেশি পরিমাণে বেড়ে গেছে।

তিনি বলেন কিছুদিন আগে এ উপজেলায় ইভটিজিং এর বিচার দেয়ায় এক কৃষকের হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইভটিজিং এর অপরাধে দুই ইভটিজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত দু’জনকে কিশোরগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!