কুলিয়ারচরে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত।
জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩৩জুলাই (২আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মা সামাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আহতদের মাসহ আহতরা।
Leave a Reply