ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে

কুড়িগ্রামে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩৩৪৯ বার পড়া হয়েছে

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবসে বক্তব্য রাখছেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

কুড়িগ্রামে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ৩৪-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

পড়ুন>>সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজ সেবা অফিসার মুহঃ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে। এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সমাজে বাধার সম্মুখীন হোন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধা নিশ্চিত করতে হবে। এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানের শেষের দিকে প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সফল প্রতিবন্ধী সহ বিভিন্ন ক্যাটাগরীতে ১২ জন প্রতিবন্ধীকে ক্রেস্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া ৫ জনকে গিফট প্রদান করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫