কু‌ড়িগ্রা‌মে সড়কে ঝরলো দুই প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কু‌ড়িগ্রা‌মে সড়কে ঝরলো দুই প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

কু‌ড়িগ্রা‌মে সড়কে ঝরলো দুই প্রাণ

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
কু‌ড়িগ্রা‌মে সড়কে ঝরলো দুই প্রাণ

কু‌ড়িগ্রা‌মে সড়কে ঝরলো দুই প্রাণ।

 

জেলার রাজারহাটে এই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হ‌য়ে‌ছে।

বুধবার (৬ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় উপ‌জেলার ছিনাই ইউনিয়‌নের বৈ‌দ্যেরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘ‌টেছে।

নিহতরা হ‌লেন, ম‌নিরুজ্জামান পা‌ভেল (৩১) ও হো‌ছেন আলী (৩৪)। পা‌ভে‌ল রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে যাওয়ার প‌থে এবং হো‌ছেন আলী রংপুর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন নিহত পা‌ভে‌লের বড় ভাই ময়নুল ইসলাম পার‌ভেজ ও স্বজন রোকন মিয়া। এ ঘটনায় মারজান (২৮) না‌মের আরেক আরোহী রংপুর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

পু‌লিশ ও নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা যায়, উলিপুর পৌর শহ‌রের সরদারপাড়‌ার মৃত শের আলীর ছে‌লে পা‌ভেলসহ তিন আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হ‌য়ে লালম‌নিরহা‌টের বড়বা‌ড়ি সে‌লিমনগর রো‌ডে যা‌চ্ছি‌লেন। দ্রুতগ‌তির মোটরসাইকেল‌টি উপ‌জেলার ছিনাই ইউনিয়‌নের বৈ‌দ্যের বাজার এলাকায় পৌঁছ‌লে মোটরসাইকেল থে‌কে‌ ছিট‌কে প‌ড়েন তারা।

এ সময় স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হ‌াসপাতা‌লে নেওয়ার প‌থে পা‌ভেল মারা যান এবং হো‌ছেন আলী রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। হো‌ছেন আল‌ীর বা‌ড়ি উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ও মারজান পৌর শহ‌রের হায়াৎখাঁ এলাকার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দুর্ঘটনা ক‌বলিত মোটরসাইকেল‌টি পু‌লিশি হেফাজ‌তে র‌য়ে‌ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!