ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কুড়িগ্রামে মাত্র ৫ টাকায় সবজির বাজার চালু

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে মাত্র ৫ টাকায় সবজির বাজার চালু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে মাত্র ৫ টাকায় সবজির বাজার চালু।

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজির বাজার চালু করেছেন ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৫ টাকার বিনিময়ে প্রায় দেড় শতাধিক পরিবার ৫ কেজি ওজনের প্রায় দুইশত টাকার সবজির বাজার পেয়ে খুশি ভোক্তারা।

বুধবার ২৯ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের,ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও গণমাধ্যম কর্মীগণসহ স্থানীয়রা।

সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি বাজার তুলে দেন। প্যাকেজ হিসাবে ছিল ডিম, ফুলকপি, সিম, লালশাক, বেগুন, মুলা, ধনে পাতা, ইত্যাদি। ৫ টাকার বিনিময়ে প্রায় দুইশত টাকার সবজি কিনতে আসা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন অনেক খুশি।

ঘোগাদহ চৈতার খামার গ্রামের প্রতিবন্ধী রহিমা বেগম বলেন, সারাদিন ভিক্ষা করে দু’শ টাকা জোটে না। সেখানে মাত্র ৫ টাকায় প্রায় দুই শত টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।

ফাইট আনটিল লাইট(ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন,এ বাজার থেকে ৫ টাকার বিনিময়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা ডিমসহ ৫-৬ টি আইটেম ক্রয় করতে পারবেন। নির্দিষ্ট দিনে দেড় থেকে দু’শত মানুষ এখান থেকে সবজি কিনতে পারবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আমারা জেলার প্রতিটি উপজেলায় এ বাজার চালু করার চেষ্টা করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে মাত্র ৫ টাকায় সবজির বাজার চালু

আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩