কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার।

নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এর আগে মঙ্গলবার ভোর রাতে নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে রাজারহাট বিএনপির ২জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিএনপির ৫ জন নেতাকর্মী,  উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে ২ জন ও উলিপুরে ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক বলেন বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সহ নেতা কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই, অবিলম্বে নেতা কর্মীদের মুক্তি দাবি করছি ।

জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলাম বলেন কুড়িগ্রাম অত্যন্ত শান্তিপ্রিয় জেলা এখানে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করছি, এখানে নাশকতার কোনো স্থান নেই নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করছি।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!