কুড়িগ্রামে প্রভাবশালীদের অত্যাচার থেকে বাঁচতে চরবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে প্রভাবশালীদের অত্যাচার থেকে বাঁচতে চরবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা

কুড়িগ্রামে প্রভাবশালীদের অত্যাচার থেকে বাঁচতে চরবাসীর মানববন্ধন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
কুড়িগ্রামে প্রভাবশালীদের অত্যাচার থেকে বাঁচতে চরবাসীর মানববন্ধন

কুড়িগ্রামে প্রভাবশালীদের অত্যাচার থেকে বাঁচতে চরবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ‘ভূমিদস্যু ইয়াসিন,সাদ্দাম ও ডিবি পুলিশের কনস্টেবল গোলাপি বেগমের হাত থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে চরবাসী।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জমিদার বাড়ির সামনে মানববন্ধনে অংশ নেয় চর পেঁচাই, চর গোরকমন্ডল ও চার খাড়ুয়ার প্রায় দুই শতাধিক নারী পুরুষ। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আমিন হোসেন, আজিজুর হক, শহিদুল ইসলাম, ছড়া বেগম ও জয়মুদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভূমিদস্যু ইয়াসিন,সাদ্দাম ও ডিবি পুলিশের কনস্টেবল গোলাপি বেগম দীর্ঘদিন যাবত চরের সহজ সরল মানুষের জমি জোর পূর্বক দখল ও মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের কাছে অসহায় হয়ে পড়েছে চরের প্রায় অর্ধশত পরিবার।

হয়রানি ও মিথ্যা মাদক মামলা থেকে বাঁচতে সরকারের সু-সৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

গোরকমন্ডলের আজিজুর হক বলেন, তারা দুই ভাই আমার জমি আমিন দিয়ে মাপি বের করি দিবার চায়া ৪০ হাজার টাকা নিছে। এখন এই টাকাও নাই জমিও পাইলং না।

ছড়া বেগম নামের এক নারী বলেন, আমার স্বামী আবু বক্কর সিদ্দিকের নামে কোন কালে চরে জমি ছিল না। এখন শুনি তার নামের জমি আছে, সে জমি নাকি সাদ্দাম কিনছে। এগলা সব ভুয়া কাগজ। ভেন্ডার তুহিন আর শহিদুল এসব বানাইছে।

গজেরকুটির শহিদুল ইসলাম বলেন, ফুলবাড়ীর রেজিস্ট্রার অফিসের আগে আমাদের লালমনিরহাটের ভূমি অফিস ছিল। সেখানকার বালাম এবং থাম বইয়ের যে পৃষ্ঠা গায়েব সেসব পৃষ্ঠার দলিল নাম্বার ব্যবহার করে জাল দলিল করে যাতে প্রমাণ করার সুযোগ না থাকে। ভূমি অফিসের অসাধু চক্র পাকিস্তান আমলের জাল স্টাম তৈরি করে ভুয়া দলিল বানায়। তারা ভূমি অফিসের কাগজপত্রও গায়েব করে।

ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিন হোসেন বলেন, এই দুই ভাইয়ের যন্ত্রনায় চরের মানুষ অতিষ্ঠ। তাদের জমির বিচার করতে গিয়ে আমারও হেনস্তার শিকার হতে হয়েছে। সাদ্দামের বৌয়ের ষড়যন্ত্রে আমার ভাতিজার নামে মিথ্যা পরিত্যক্ত মাদক মামলা দেয়।

পরবর্তীতে পিবিআইয়ের মাধ্যমে তদন্তে এই মাদককান্ডের মূল হোতা ইয়াসিনের নাম বের হয়ে আসলে তার নামে উল্টো মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!