সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু ও মশা প্রতিরোধে সপ্তাহ ব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি
সাইয়্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৪৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ডেঙ্গু ও মশা প্রতিরোধে সপ্তাহ ব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি
“ডেঙ্গু আতঙ্ক নয়, সচেতনতা ও প্রতিরোধই প্রতিকার” এই প্রতিপাদ্যকে ঘিরে কুড়িগ্রাম পৌরসভার আয়োজনে মশা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা মীলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভা চত্ত্বর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয়স্তম্ভে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এ সময় পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রধান অতিথি হিসেবে রাখেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী প্রমূখ।
বক্তারা বলেন, আতঙ্কিত না হয়ে মশা ও ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
Facebook Comments Box


























