সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকালে সদর ও উলিপুর থানার যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে রবিবার সকালে কুড়িগ্রাম জেলা সদরের যতিনেরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত।
কিন্তু মিছিল শুরুর প্রাক্কালে দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, জেলা কর্মপরিষদ সদস্য ও অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে সদর থানা পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা পুলিশ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে।
এ বিষয়ে সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :























