ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ

কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের মশাল মিছিল

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের মশাল মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের মশাল মিছিল

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মশাল মিছিল বের করেছে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাতে কুড়িগ্রাম পৌর শহরের বাস স্টান্ড এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

এসময় কারিগরী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রান্ডর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃর্ত বাতিল করতে হবে।

পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার দেলে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রীয়ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পড়ুন>> চরবন্ধু কুড়িগ্রামের জেলা প্রশাসকের দুরন্ত ছুটে চলা

কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে” কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান আলভে, আরিফ হাসান ও সিফাত জানান,অবিলম্বে আমাদের ঘোষিত দাবি গুলো মেনে নেয়া না হলে আরো কঠিন আন্দোলনের জন্য প্রস্তুত আছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের মশাল মিছিল

আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫