ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

কুড়িগ্রামে চিকিৎসকের গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে চিকিৎসকের গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে চিকিৎসকের গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

কুড়িগ্রামের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ লিংকনকে গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে প্রতিবাদ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার দুপুরে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে এই কর্মসূচি পালন করেন। কুড়িগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রামের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আমরা কুড়িগ্রামের সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি ।

 পড়ুন>> চৌহালীর এনায়েতপুর যমুনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পে নদী থেকে উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি

উল্লেখ্য,এই হাসপাতাল নামমাত্র ২৫০ শয্যার হলেও বাস্তবে ১০০ শয্যারও যথাযথ পরিচালনার মতো পর্যাপ্ত জনবল নেই।

চিকিৎসক, নার্স, স্টাফ ও পরিচ্ছন্নতাকর্মী সংকট চরমে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল। ফলে কুড়িগ্রামবাসী মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া ওষুধের ঘাটতি,পরিচ্ছন্নতার অভাব ও দালাল চক্রের দৌরাত্ম্যসহ নানা সমস্যায় হাসপাতালটি জর্জরিত। আমরা চাই, এসব সমস্যার দ্রুততম সময়ে কার্যকর সমাধান হোক। এর আগে শিক্ষার্থীদের একটি অংশ এসব সমস্যার সমাধানের দাবিতে অনশন করেছিলেন। এরই প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কোন দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি।

পড়ুন>>উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

বরং তিনি দাবি করেন যে, হাসপাতালে উল্লেখ যোগ্য উন্নয়ন হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ব্যঙ্গার্থে ফুলের মালা পরিয়ে দেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—শুধু আশ্বাস দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট দ্রুত সমাধান করতে হবে।প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানার নিশ্চয়তা দিতে হবে।হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এই দাবি গুলো বাস্তবায়ন না হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে চিকিৎসকের গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ১০:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫