কুড়িগ্রামে আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ: ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা
- আপডেট সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
মাঘের শীতে সেখানে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। এ ছাড়া ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে খুব একটা যাচ্ছেন না। সন্ধ্যার আগেই গ্রামীণ হাটবাজারগুলো লোকশূন্য হয়ে পড়ছে। এক সপ্তাহ ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে ১৬টি নদীর তীরবর্তী চর ও দ্বীপচরের মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
কচাকাটা থানার বলদিয়ার কৃষক আব্বাস বলেন, বোরো ধানের চারা লাগানো শুরু করেছি ঠান্ডার কারণে ঠিকমতো কাজ করতে পারছি না। অনেক দিন থেকে খুব ঠান্ডা। এতো ঠান্ডায় কামলা পাচ্ছিনা। আমরা খুব সমস্যায় আছি।
ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের কৃষি শ্রমিক তারা মিয়া বলেন, এত ঠান্ডায় কাঁদো জমিতে নামায় যায় না। কাঁদোত নামার সাথেই পাও বরফ হয়া যায়। অভাবের জন্য কষ্ট হইলেও রোয়া গারার কাজ করিবার লাগছি।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা নিম্নগামী থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী মাস থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























