সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম এনামুল মিয়া (১৯)। সে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত সামছু মিয়ার পুত্র।
ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
ওই সময় তার হেফাজত হতে নিজ হাতে বের করে দেওয়া ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























