কাতারে বিশেষ গাড়ির নম্বর প্লেট নিলাম: জেনে নিন নিয়ম
- আপডেট সময় : ০৮:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
কাতারে যানবাহনের জন্য বিশেষ নিবন্ধন নম্বর প্লেট বা স্পেশাল কার নম্বর প্লেট উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা তাদের পছন্দের নম্বর পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্দিষ্ট সেকশনে এসব নম্বরের জন্য আগ্রহ প্রকাশ বা ‘Express Interest’ অপশনটি চালু হবে।
নিলাম প্রক্রিয়ার ধাপসমূহ
- আগ্রহ আগ্রহ প্রকাশের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় সিকিউরিটি ডিপোজিট বা জামানতের অর্থ জমা দিতে হবে।
- অভ্যন্তরীণ নিলাম: নির্ধারিত সময় শেষে যেসব নম্বর নিয়ে একাধিক ব্যক্তি আগ্রহ দেখাবেন, তাদের মধ্যে ২৪ ঘণ্টার একটি অভ্যন্তরীণ নিলাম অনুষ্ঠিত হবে।
নিলামে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত প্রযোজ্য রয়েছে। যদি কোনো বিশেষ নম্বরের জন্য শুধুমাত্র একজন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই সেই নম্বরটি তাকে নির্ধারিত মূল্যে বরাদ্দ দেওয়া হবে। অন্যদিকে, যদি একই নম্বরের জন্য একাধিক ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে তাদের সবার মধ্যে অনলাইন নিলাম হবে এবং যিনি সর্বোচ্চ দর দেবেন তিনিই নম্বরটি পাবেন। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো।
কাতারের ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা এই বিশেষ নম্বরগুলো পেতে আগ্রহী, তারা নির্ধারিত সময়ের মধ্যে ‘সৌম’ অ্যাপে ঢুকে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। গাড়িপ্রেমীদের জন্য পছন্দের নম্বর বেছে নেওয়ার এটি একটি চমৎকার সুযোগ হতে যাচ্ছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























