কাজির হাটে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবকদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাজির হাটে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবকদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাজির হাটে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবকদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
কাজির হাটে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবকদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

কাজির হাটে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবকদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে মত বিনিময় সভা গত ১৫ ই অক্টোবর ২০২৪ ইং রোজ মঙ্গলবার বিকেলে কাজির হাট জিরোপয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>>বিরল ও বোঁচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় পাচারকারীসহ ৩ জন আটক

সোনাগাজী উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে সাংগঠনিক সম্পাদক কাজি সোহেল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা
যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল আলম সুমন।

বগাদানা ইউনিয়ন বিএনপি নেতা নুর আহম্মদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ন আহবায়ক আবদুল আউয়াল, যুগ্ম আহবায়ক এনামুল হক,ফেনী জেলা শ্রমিকদলের সহ সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোনাগাজী উপজেলা কৃষকদলের জহিরুল হক মেবার,শাহবাগ সেগুনবাগিচা ইউনিট যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বগাদানা ইউনিয়ন ছাত্রলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল আলম সুমন বলেন যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।

পুরোদেশে যে রকম ত্রাসের রাজত্ব করেছিল,আমরা কিন্তু বগাদানা ইউনিয়নে করতে দিই নাই, আমাদের এখানে শত শত ছেলে মামলা হামলার শিকার হয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা,আমরা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অনেক নির্যাতন সহয্য করেছি কিন্তু আপনাদের কোন সহযোগিতা পাই নাই, আপনারা যারা দলীয় বড় বড় পদ নিয়ে দীর্ঘদিন বসে আছেন আপনারা ছেড়ে দেন,আপনারা বাচ্চাদের সামনে আসবেন না বাচ্চাদের হাতে পোস্ট পদবী ছেড়ে দিন।

প্রধান বক্তা ফখরুল ইসলাম সুমন বলেন আমরা জনগনকে বুঝাবো এই দেশ আওয়ামীলিগের হাতে নিরাপদ নয়,এই দেশ জাতীয়তাবাদীর হাতে নিরাপদ, আমরা সবাই ঐক্যবদ্ব হয়ে এই বগাদানা ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজ ও শালিস বানিজ্য দূর করবো এবং যারা বিগত সময়ে আওয়ামীলীগের সাথে হাত হাত করেছিলেন তাদের কে আমর সবাই প্রতিহৃত করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!