কাউনিয়ায় বাণিজ্যিক বারি-৪ আম চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছে মোশারফ
- আপডেট সময় : ০৫:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে
কাউনিয়া উপজেলার নিজপাড়া নতুন মাঠেরপাড় গ্রামে এই প্রথম তিন বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে বারি -৪ জাতের আমের বাগান করেছে সাংবাদিক মোশাররফ হোসেন। তিনি আমের মৌসুমে এ বাগান থেকে ১ লক্ষ টাকা আয় করার আশা স্বপ্ন দেখছেন।
“আম বাগানে সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি চাষ করেছেন। এতে আম বাগানের পরিচর্যার খরচ ছাড়াও বেশ লাভ হয়েছে।”
মোশাররফ হোসেন জানান তিনি প্রাথমিক ভাবে তিন বিঘা জমিতে বারি-৪ জাতের আমের বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে ৭৪ হাজার টাকা। আমের মৌসুমে তিনি ১ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তিনি পর্যায় ক্রমে ২০ একর জমিতে বারি ফোর ও কাটিমন জাতের বারো মাসি আমের বাগান সম্প্রসারিত করবেন।
তিনি বিভিন্ন এলাকার আম বাগান ঘুরে দেখে আম চাষে উৎসাহিত হন। তিনি আম চাষে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আম চারা রোপন ও পরিচর্যা করছেন। এছাড়াও তিনি আম বাগানে সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি চাষও করেছেন। এতে আম বাগানের পরিচর্যার খরচ ছাড়াও বেশ লাভ হয়েছে।পড়ুন>>পটল চাষ:এক বার রোপণ করলে টানা চার বছর বিক্রি
উপজেলা কৃষি অফিসার মোছা. শাহানাজ পারভীন বলেন বারিফোর জাতের আম চাষ বেশ লাভজনক। নিয়মিত পরিচর্যা, সেচ ও মুকুল আশার সময় স্প্রে করতে পারলে ভাল ফলন ও কৃষক লাভবান হবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























