কাউনিয়ায় জাতীয় রূপরেখা ২০২১ বাস্তবায়নে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু
- আপডেট সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
“বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইসলাম ধর্ম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল টেকনোলজি সহ ৮ বিষয়ে উপজেলার ৪ শ’ ৬৬ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ নেন। ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।”
প্রশিক্ষণের উদ্ধোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা তারিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ।
অন্যান্যদের মধ্যে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, প্রশিক্ষক আকতারুজ্জামান, স্বপনু কুমার, কৃষ্ণারানী চক্রবর্তী, মোছা. সাজেদা বেগম প্রমূখ।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইসলাম ধর্ম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল টেকনোলজি সহ ৮ বিষয়ে উপজেলার ৪ শ’ ৬৬ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ নেন। ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























