সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় সাইফুল ইসলাম( ৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম লালমনিরহাট উপজেলার রাজপুরইউনিয়নের খলাইঘাট গ্রামের মৃত সুরুত আলীর ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় উপজেলার হারাগাছ ইউনিয়নের একতা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেফতারদেখিয়ে শুক্রবার রংপুর আদালতে প্রেরণ করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























