রংপুরের কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল ফিতরের দিন (শনিবার) সন্ধ্যায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও গরীব অসহায় প্রতিবন্ধিদের মাঝে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া,
জীম এগ্রো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিন , সমাজ সেবক রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের সভাপতি আইনজীবী মো: আয়নাল হক,
সংগঠনের জমিদাতা ও মিঠাপুকুর উপজেলা পাট উন্নয়ন অফিসার মোঃ মহব্বত হোসেন, ক্যাশিয়ার মেহেদী হাসান মুন প্রমুখ।
আলোচনা সভা শেষে এলাকার অসহায় গরীব ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়।
Leave a Reply