কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন
কৃষি ও কৃষক সেবায় নিয়োজিত আমরা শ্লোগানে রংপুরের কাউনিয়ায় খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন ও মতবিনিময় সভা বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনের প্রথমে কাউনিয়া উপজেলা সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেনাজ উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক তকিপল হাটের সার ও বালাইনাশক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন- টেপামধুপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান, বালাপাড়া ইউনিয়নের তোজাম্মেল হোসেন, হারাগাছ ইউনিয়নের জিল্লুর রহমান, শহীদবাগ ইউনিয়নের নুরনবী ও জাহিদুল ইসলাম জসিম, কুর্শা ইউনিয়নের জমশের আলী ভুইয়া লিপনসহ অনেকে।
পড়ুন>>বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল
মতবিনিময় কালে খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ীদের প্রতিবন্ধকতার নানাদিক বক্তব্যে উঠে আসে।
পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মেনাজ উদ্দিনকে সভাপতি ও জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























