কাউনিয়ায় পানিতে ডুবে নারী ও শিশু সহ ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পানিতে ডুবে নারী ও শিশু সহ ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

কাউনিয়ায় পানিতে ডুবে নারী ও শিশু সহ ২ জনের মৃত্যু

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩

কাউনিয়ায় পানিতে ডুবে নারী ও শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে।

কাউনিয়া উপজেলায় পানিতে ডুবে নারী ও শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ মে) উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রামে এবং হারাগাছ ইউনিয়নের পল্লীমারী গ্রামে এ ঘটনা ২ টি ঘটেছে।

পারিবারিক সূত্রে জানাগেছে পল্লীমারী গ্রামের মৃত আনেছ আলী স্ত্রী রাবেয়া বেগম(২৮) রবিবার সকালের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। তার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।

অপরদিকে রবিবার সকাল ১০ টার দিকে নুর হাসান (৬) নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির লোকজনের অজান্তে বাড়ীর পাশে ডোবার পানিতে পড়ে ডুবে যায়।

বাড়ির লোকজন শিশুটি কে খুঁজতে গিয়ে তার লাশ ডোবায় ভাসতে দেখে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ নারী ও এক শিশু সহ পানিতে ডুবে ২ জনের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!