কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু

রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামের আব্দুল মান্নান সরকারের স্ত্রী রংপুর বিসিক কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন দুলী(৫২)ট্রাকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশা যোগে তার কর্মস্থল রংপুর বিসিক অফিসে যাওয়ার পথে নব্দীগঞ্জ বাজারের সন্নিকটে গেলে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোর যাত্রী দিলরুবা ইয়াসমিন দুলী গুরুত্বর আহত হয়।

পরে তাকে পথচারীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বালাপাড়া ইউপি সদস্য মোঃ আমিরুল ইসলাম পলাশ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। পরে মঙ্গলবার সকাল ১১টার কাউনিয়ার সাহাবাজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!