কাউনিয়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা
- আপডেট সময় : ১০:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা
পুলিশেই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান কে সামনে রেখে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার কাউনিয়া মহিলা কলেজ হলরুমে কাউনিয়া থানার এস আই বুলবুল আহম্মেদের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন. রংপুর জেলা পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী,
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ সার্কেল, অতিরিক্ত দায়িত্ব সি সার্কেল হোসেন মোহাম্মদ আবু রায়হান,রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কাউনিয়া পুলিশ কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম,
জেলা পুলিশ কমিউনিটির সভাপতি অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন কাউনিয়া কলেজর অধ্যক্ষ ফারুক আযম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























