কর্মগুণে সফল শিক্ষক আ.কা মোঃ জয়নুল আবেদীন
- আপডেট সময় : ০১:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৬৮৬ বার পড়া হয়েছে
কর্মগুণে সফল শিক্ষক আ.কা মোঃ জয়নুল আবেদীন।
কর্মগুণে যে সফলতা আসে তার উৎকৃষ্ট উদাহরণ অধ্যক্ষ আ. কা. মো: জয়নুল আবেদীন। একজন ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় একটি শিক্ষা প্রতিষ্ঠান যে আলো ছড়াতে পারে আলোকিত মানুষ বানাতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করার মত নয়।
তেমনি মীরবাগ ডিগ্রী কলেজকে সার্বিক ভাবে উন্নতির শিখরে নিতে যে মানুষ টি মেধা মননে নিরলস প্রচেষ্টা চালিয়ে সফল হয়েছেন তিনি হলেন মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ,কা,মোঃ জয়নুল আবেদীন।
তিনি তার কর্ম প্রচেষ্ঠায় মীরবাগ ডিগ্রি কলেজে ৫ বিষয়ে (বাংলা, গণিত,ইতিহাস, রাষ্ট্র বিজ্ঞান ও অর্থনীতি) বিষয়ে অনার্স কোর্স চালু করে নিভৃত পল্লীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের দ্বার উন্মোচিত করেছেন।
তার প্রচেষ্ঠায় মীরবাগ ডিগ্রী কলেজ টি প্রধান মন্ত্রীর দৃষ্টি নন্দন প্রকল্পভূক্ত হয়ে ফুলে ফুলে সুসজ্জিত হয়ে সবার নজর কাড়ছে। প্রধান মন্ত্রীর দৃষ্টি নন্দন প্রকল্প ভূক্ত সারাদেশে দুটি কলেজের মধ্যে মীরবাগ ডিগ্রী কলেজ একটি।
অধ্যক্ষের কর্ম প্রচেষ্ঠায় কলেজে উচ্চ মাধ্যমিক শাখায় মানবিক, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ, আইসিটি কম্পিউটার ল্যাব, সহ ২৩ বিষয়ে অনুমোদন রয়েছে। ৪ তলা ভবন নির্মাণ , বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, কম্পিউটার ল্যাব স্থাপন করে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা কে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন।
শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি বাড়াতে অভিভাবক সমাবেশ, ব্যক্তিগত যোগাযোগ সহ নানা পদক্ষেপ গ্রহণ করে উপস্থিতি ৯০ ভাগের উপরে বৃদ্ধি করেছেন।
করোনা কালে অনলাইন পাঠদানের ব্যবস্থা করে শিক্ষার্থীদের এগিয়ে নিয়েছেন। ১৯৯৮ সালের ২৭ মে আ,কা মোঃ জয়নুল আবেদীন মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সকল শিক্ষকগণের সহযোগিতায় কলেজ টি ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
সেই সাথে তিনিও ২০০১, ২০০৪, ২০২২, ২০২৩ সালে মোট ৪ বার শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।এছাড়াও তিনি দেশ বিদেশে নিয়েছেন ৪ টি উচ্চতর প্রশিক্ষণ। এর মধ্যে ২০০২ সালে নায়েমে ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ,২০১২ সালে রাজশাহী এস টিটি আইতে প্রশাসন ও ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রনালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনয়নে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ও লিডার শিপ বিষয়ে প্রশিক্ষণ ও ফেলোশিপ অর্জন করেছেন।
শুধু প্রশিক্ষণে অংশ গ্রহন নয় কর্মগুণে শিক্ষা বিস্তারে যৎসামান্য অবদান রাখায় দেশ-বিদেশ থেকে পেয়েছেন ৪ টি অ্যাওয়ার্ড । এর মধ্যে ২০১৯ সালে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২০ সালে শের -ই- বাংলা একে এম ফজলুল হক অ্যাওয়ার্ড, ২০২২ সালে ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ গোল্ডেন অ্যাওয়ার্ড সর্বশেষ ২০২৩ সালে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পরিষদ থেকে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়তে যেমন সফল হয়েছেন তেমনি পরিবারের মধ্যেও হয়েছেন একজন সফল অভিভাবক। তিনি দু’টি কন্যা সন্তানের জনক ।
বড় মেয়ে ডাঃ সানজিদা আবেদীন জুসি এমবিবিএস পাশ করে ৩৯ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তার কন্যা পিজি হাসপাতালে এ্যানেসথিয়া বিষয়ে এমডি কোর্স করছেন। ছোট মেয়ে ডাঃ তাহিয়া আবেদীন তিসা এমবিবিএস পাশ করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
তার স্ত্রী গ্রামীণ ব্যাংকে অফিসার পদে চাকুরী করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। এ কলেজে পড়ালেখা করছেন অনেক মেধাবী মূখ। বর্তমানেও এ ধারা অব্যাহত রয়েছে।
অধ্যক্ষ জয়নুল আবেদীন মনে করেন শিক্ষার্থীদের বিশ্বমানের মানব সস্পদ হিসেবে গড়ে তুলতে আইসিটি শিক্ষার বিকল্প নেই বলে তিনি শিক্ষার্থীদের ল্যাবে নিয়ে গিয়ে আইসিটি বিষয়ে হাতে কলমে শিক্ষা দানের ব্যবস্থা করেছেন।
কলেজের যাবতীয় তথ্য, রেজাল্ট, পরীক্ষার মূল্যায়ণ পত্র অনলাইনে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এক কথায় অধ্যক্ষের নানা গুণে কলেজের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























