এবার মা দুর্গা আসছে পালকিতে: যাবে গজে চড়ে
- আপডেট সময় : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
এবার মা দুর্গা আসছে পালকিতে: যাবে গজে চড়ে
চলতি বছরের তিথি অনুযায়ী, বৃহস্পতিবার শারদীয় দুর্গা পূজার সপ্তমী দিন পড়েছে। শাস্ত্র অনুযায়ী তাই বলা যায়, এবার মা আসছেন পালকিতে করে। একইভাবে বিজয়া দশমী রবিবার হওয়ায় গজে করেই মা কৈলাশে ফিরবেন।
শারদীয় দুর্গাপূজায় মা দুর্গার আগমন ও গমনের বাহন যে ইঙ্গিত বহন করে- প্রতিবছরই মর্ত্যলোকে আসতে বা নিজ বাসস্থান কৈলাসে ফিরে যেতে দেবী দুর্গার রয়েছে বিশেষ বাহন। প্রতিবছর দেবী দুর্গার আগমন ও গমন হয় বিভিন্ন বাহনে চড়ে। এ বাহন নিজেদের নয়। দুর্গা ও তার পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও দুর্গাপূজায় আগমন ও প্রস্থান আলাদা বাহনে হয়ে থাকে।
এবার মা দুর্গার আসা-যাওয়া হবে যথাক্রমে পালকি ও গজে চড়ে। এর মাধ্যমে ভক্তদের কিসের ইঙ্গিত দিচ্ছেন দেবী দুর্গা?
দেবীর আলাদা বাহনে আগমন ও গমনের ওপর নির্ভর করে মর্ত্যলোকে সারা বছরের পরিস্থিতি। এ বাহন দিয়েই মর্ত্যবাসীকে ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণাও দেন দেবী।
শাস্ত্রে উল্লেখ রয়েছে, “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ দুর্গা পালকিতে করে আসার অর্থ হলো পৃথিবীতে মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যুর শঙ্কা রয়েছে। এ শঙ্কা ভক্তদের আগাম জানিয়ে দিতেই ধরাধামে আসতে এ বাহনে চড়েন দেবী দুর্গা।
দেবী দুর্গার উৎকৃষ্ট বাহন হিসেবে বিবেচিত গজ বা হাতি। যদি মা দুর্গা হাতিতে চড়ে আগমন বা গমন হয় তবে এর অর্থ কোনো মহামারী, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ছাড়াই মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। এ বাহনে গমনের মাধ্যমে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ারও ইঙ্গিত দেন দেবী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























