ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

এবার পুকুরে মিলল বিশালাকার দামি সামুদ্রিক কোরালমাছ

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

এবার পুকুরে মিলল বিশালাকার দামি সামুদ্রিক কোরালমাছ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার পুকুরে মিলল বিশালাকার দামি সামুদ্রিক কোরালমাছ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুরে মিলল তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ। যেগুলোর ওজন এক মণ। মাছগুলো তাৎক্ষণিক ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। বড় মাছটি ২০ কেজি আর বাকি দুইটা মাছসহ তিনটি মাছের ওজন মোট ৪০ কেজি হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে চর ঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিতে জাল ফেললে কোরালগুলো উঠে আসে। কমলার দিঘিটি চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে দিঘিতে জাল ফেলেন। জাল ফেলার খবরে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা।

প্রথমবার জাল ফেললে মাছগুলো জাল কেটে বের হয়ে যায়। ফের আবার জাল ফেললে একসঙ্গে তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়ে। মাছগুলো রিপন বেপারী এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন। এ সময় কোরাল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

চর ঈশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মহব্বত বলেন, কমলার দিঘিটি আমাদের ইউনিয়ন পরিষদের অধীনে আছে। আজ সকালে দুইবার জাল ফেলে তিনটি এক মণ ওজনের কোরাল মাছ পাওয়া যায়। মাছগুলো এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন রিপন বেপারী।

চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ বলেন, দিঘির পানি কমে আসলে প্রতিবছর এভাবে জাল ফেলে মাছ ধরা হয়। মাছ বিক্রি করে সে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখা হয়। বিশাল আকৃতির মাছ হওয়ায় ভালো দাম পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা বলেন, আমরা জানি সাগরে বড় বড় কোরাল পাওয়া যায়। পুকুরে যে বিশাল কোরাল মাছ হয় তা আমি আজকেই প্রথম দেখলাম। মাছগুলো দেখলে যে কারো মন ভরে যাবে। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবার পুকুরে মিলল বিশালাকার দামি সামুদ্রিক কোরালমাছ

আপডেট সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪