admin
২৭ জুন ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২০ হাজার পরীক্ষার্থী; বহিষ্কার ৪৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২০ হাজার পরীক্ষার্থী; বহিষ্কার ৪৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২০ হাজার পরীক্ষার্থী; বহিষ্কার ৪৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২০ হাজার পরীক্ষার্থী; বহিষ্কার ৪৩জন।
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষায় বাংলা (প্রথম পত্র) বিষয়ে অংশগ্রহণ করে লক্ষাধিক শিক্ষার্থী। তবে পরীক্ষার শুরুতেই অনুপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার পরীক্ষার্থী। অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।

 

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে সারা দেশের ১,৫৯৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যে দেখা যায়, উপস্থিত ছিলেন ৯১৮,২৭৭ জন, আর অনুপস্থিত ছিলেন ১৯,৭৫৯ জন পরীক্ষার্থী।

পড়ুন>>কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন

পরীক্ষার প্রথম দিনেই ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ বোর্ডে ৬ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং কারিগরি বোর্ডে ১৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

 

ঢাকা বোর্ডে ৩,৩২৬ জন, রাজশাহী ১,৮৬৭ জন, কুমিল্লা ২,৪২৮ জন, চট্টগ্রাম ১,২৩০ জন, বরিশাল ১,০২৯ জন, সিলেট ৮২৪ জন, দিনাজপুর ১,২৯১ জন, ময়মনসিংহ ৮৮০ জন, যশোর ১,৬৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

 

 

এছাড়া মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪,১৯৬ জন (মোট ৮৪,৩১৭ পরীক্ষার্থীর মধ্যে), আর কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলেন ১,০৫০ জন (মোট ৯৮,৯২৪ পরীক্ষার্থীর মধ্যে)।

 

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়।

 

 

পরীক্ষা চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। পর্যায়ক্রমে প্রতিটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!