ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

উলিপুরে বিএনপি’র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

উলিপুরে বিএনপি'র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে বিএনপি’র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ

উলিপুরে বিএনপি’র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ।
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি’র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর পৌরশহরের হাজী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির ৪ জন নেতাকর্মী পদত্যাগ করেন। তারা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরে ছাবা স্টার, যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু ও সদস্য আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গা-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন।

পড়ুন>> রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। কিন্তু তাকে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোষর ফ্যাসিস্ট মামলার ৬৩ নম্বর আসামি সহিদুর রহমানকে সদ্য ঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে।

কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন।

তিনি আরো বলেন, ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে ফ্যাসিবাদী ও আওয়ামী সমর্থিত ও আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি’র কর্মীদেরকে পদ-পদবী বন্টন করা হয়েছে। এই কমিটি প্রত্যাখ্যান করাসহ ধিক্কার ও নিন্দাজ্ঞাপন করছি। অনতিবিলম্বে এই সদ্যঘোষিত কমিটি ২টি বাতিলপূর্বক পূনরায় ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মন্জু, সদস্য আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ প্রমুখ।

এ বিষয়ে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। বিগত দিনে আমি পৌর বিএনপির সভাপতি, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলাম। উলিপুরের মানুষ জানে দীর্ঘদিন ধরে কারা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। জেলা কমিটি ত্যাগীদের মূল্যায়ন করেছেন।

কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, বিগত দিনে বিএনপির পদে থেকে অত্যাচারিত হয়ে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্বে দিয়েছেন বর্তমানে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি তারাই বির্তক সৃষ্টি করছে। এছাড়া যাকে জাতীয় পার্টির নেতা বলা হয়েছে উনি বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এখনো পদত্যাগের কোন পত্র হাতে পাইনি। যারা যোগ্য তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে। অর্থের বিনিময়ে কমিটি দেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যারা বলেছে তাদেরকেই বিষয়টি প্রমাণ করতে হবে।

উলিপুরে বিবাদমান দুইটি গ্রুপ রয়েছে, বিএনপি দেশের সব চাইতে বড় দল, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, মান অভিমান থাকবেই। এখানে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি মিথ্যা, বানোয়াট আমরা যাচাই বাছাই করে কমিটি দিয়েছি।

উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে বিএনপি’র নবগঠিত কমিটিতে আ.লীগের দোসরদের স্থান দেয়ার অভিযোগে ৪ বিএনপি নেতার পদত্যাগ

আপডেট সময় : ১১:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫