ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

উলিপুরে পুলিশের সহায়তায় ৭মাসের শিশুকে ফিরিয়ে পেলেন মা

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৭:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

উলিপুরে পুলিশের সহায়তায় ৭মাসের শিশুকে ফিরিয়ে পেলেন মা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের সহায়তায় ৭মাসের শিশুকে ফিরিয়ে পেলেন মা।

কুড়িগ্রামের উলিপুরে ৭ মাসের এক শিশুকে বাবার কাছ থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

গত সোমবার রাতে মায়ের কোলে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে শিশুটিকে গত ১২ জুন বাবা তাকে নিজ বাড়িতে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন।

পরে সন্তানকে উদ্ধারে পারিবারিকভাবে ব্যর্থ হন শিশুটির মা। একপর্যায়ে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সহায়তা নেন তিনি। উলিপুর থানাপুলিশ বিষয়টি আমলে নিয়ে দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

ওসি শেখ আশরাফুজামান বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে তার বাবার কাছ থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শিশুটির নাম আলম হাসান। সে উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নের উত্তর আপুয়ারখাতা গ্রামের মহিবুল্লা-আসমা দম্পতির সন্তান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে পুলিশের সহায়তায় ৭মাসের শিশুকে ফিরিয়ে পেলেন মা

আপডেট সময় : ০৭:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩