বৃষ্টির বাগড়ায় মাঠহীন সেমিফাইনাল, আশায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে মাঠের উত্তাপের চেয়ে বৃষ্টির শঙ্কা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসরে এখন পর্যন্ত ১০টি ম্যাচ হওয়ার সূচি থাকলেও প্রকৃতির বৈরী আচরণে মাঠে গড়িয়েছে মাত্র ৪টি ম্যাচ। বাকি ৬টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গ্রুপ পর্যায়ে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগির সুযোগ থাকলেও, কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হয়েছে নকআউট পর্বের কঠিন বাস্তবতা। নকআউট রাউন্ডে ড্র কিংবা পয়েন্ট ভাগাভাগির নিয়ম না থাকায় র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোই মূলত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এশিয়ান গেমসে ক্রিকেটে রান, উইকেট, ক্যাচ বা স্কোর নিয়ে কোনো আলোচনায় নেই। তবে এই হাফডজন ম্যাচ না হওয়ায় গেমসের ক্রিকেট যে বন্ধ হয়ে গেছে, তা কিন্তু না। মাঠে বা ম্যাচে নামার সুযোগই তাদের হয়নি বৃষ্টির দাপটে।
অবাক করার মতো বিষয় হলো, আসরের সেমিফাইনালে ওঠা চারটি দলই এখন পর্যন্ত মাঠের খেলায় অংশগ্রহণের সুযোগ পায়নি। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা—চারটি দলই মূলত র্যাংকিংয়ের সুবিধা নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। কোনো ম্যাচে বল মাঠে না গড়ানোয় দলগুলোর সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনাল।
আগামী ১ অক্টোবর আইচি-নাগোয়ার খারোগি অ্যাথলেটিক স্পোর্টস পার্কে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বৃষ্টিতে এই লড়াইও পরিত্যক্ত হয়, তবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় পাকিস্তান ফাইনালে উঠে যাবে। আর তাই মাঠের লড়াইয়ের সুযোগ পেতে বাংলাদেশ দলের একমাত্র চাওয়া আকাশ যেন পরিষ্কার থাকে। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে বেলা ১১টায়। একটা তথ্য জানালে এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। র্যাংকিংয়ে যারা উন্নততর দল, তারাই এগিয়ে গেছে পরের পর্বে, অর্থাৎ সেমিফাইনালে।
জাপানে পা রাখার পর থেকেই বৃষ্টির কারণে বাংলাদেশ দল কোনো যথাযথ অনুশীলন করতে পারেনি। আইচি-নাগোয়ার খারোগি অ্যাথলেটিক স্পোর্টস পার্কে আজ বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে মূল ক্রিকেট মাঠে দলের অনুশীলনের সময় নির্ধারিত ছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় প্রস্তুতির ঘাটতি নিয়েই তাদের মাঠে নামতে হচ্ছে। আবহাওয়া বার্তা জানাচ্ছে, এদিন সূর্যোজ্জ্বল থাকবে।
গতকাল বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও ভারী বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে সকালে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটিও একই কারণে বাতিল হয়েছিল। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, সকাল ৭টায় মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়ে দেন যে, সারাদিনের বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী করা অসম্ভব। ম্যাচ বাতিলের এই সিদ্ধান্ত জানার পর ক্রিকেটাররা আর মাঠে যাননি, যদিও এর আগে টিম মিটিংয়ে পুরো দল প্রস্তুতির জন্য প্রস্তুত ছিল। এখন সবার একটাই প্রত্যাশা, সেমিফাইনালের দিনে যেন বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায় এবং ক্রিকেটটা মাঠে গড়ায়। চিন্তায় এবং শঙ্কায় যা রয়েছে তার বৃষ্টি।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























