আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি -মির্জা ফখরুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি -মির্জা ফখরুল : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি -মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি ঠাকুরগাঁওয়ের হরিপুরে -মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।

 

 

 

আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি – মির্জা ফখরুল

 

 

আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বললেন মির্জা ফখরুল।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে হরিপুর স্টেডিয়ামে মহাসচিবের মরহুম পিতা “মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলা উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

হরিপুর উপজেলা যুবদলের  আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলকে ‘অন্ধকার সময়’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি।’

পড়ুন>>কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু 

 

মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা প্রত্যাশা করি দেশের মানুষ হিন্দু, মুসলিম,বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই এক হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। আমরা গণতন্ত্রকে আরও মসৃণ ও প্রতিষ্ঠিত করতে চাই।’

এসময় চুড়ান্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি হরিপুর উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে তিনি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন। ফাইনাল খেলায় ঠাকুরগাঁও জেলা ফুটবল দল মুখোমুখি হয় সৈয়দপুর ফুটবল একাদশের। রোমাঞ্চকর ম্যাচে ট্রাইব্রেকারে ৫/৪ গোলে জয়ী হয় ঠাকুরগাঁও ফুটবল দল।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!