আগামী বুধবার থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আগামী বুধবার থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড?

আগামী বুধবার থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
আগামী বুধবার থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে

আগামী বুধবার থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে

তীব্র তাপপ্রবাহের পর টানা এক সপ্তাহ ধরে সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এর ফলে জনজীবনে নেমে আসে স্বস্তি। তবে আগামীকাল মঙ্গলবার (১৪ মে) থেকে কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ এবং বুধবার থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও ২০ মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এপ্রিল মাসে দীর্ঘসময় তাপপ্রবাহ ছিল। এই সময়ে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, যেটি গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর সারা দেশে এক সপ্তাহের মতো বৃষ্টিপাত হচ্ছে। এখন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে এসেছে। আগামী ২৪ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি। তবে দক্ষিণাঞ্চলে কম।

তিনি আরও জানান, বৃষ্টিপাত কমে আসা মানেই গরম বাড়বে। এখন তাপপ্রবাহ নেই। তবে সামনে আশঙ্কা করা হচ্ছে আবার তাপপ্রবাহ আসবে।

এপ্রিলের ১৫ তারিখের পর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিক্ষিপ্তভাবে আসতে পারে। তবে এই তাপপ্রবাহ দীর্ঘায়িত হবে না। আবার তীব্র বা অতি তীব্রও হবে না। এর ব্যাপ্তিও সারা দেশে বিস্তার লাভ করবে না। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এটা চার থেকে পাঁচ দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষ দিকে সাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের অবস্থা তৈরি হতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তবে তা এপ্রিলের মতো অবস্থায় যাবে না।

হাফিজুর রহমান বলেন, আগামী ২০ এপ্রিলের পর সাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কি না।

এদিকে আজ সোমবার আবহাওয়ার নদ-নদীর সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব একার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!