অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ

 

অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ

অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম রেজা সজীবের নেতৃত্বে নওগাঁ শহরের পুরাতন মাছ বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে দত্ত ট্রেডার্স ও জননী পেপার হাউজ নামক দুটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পড়ুন>>তাহিরপুরে অপহরণের আট ঘন্টা পর ছাড়া পেলেন অপহৃত যুবক
ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত দুই প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া উক্ত মোবাইল কোর্ট শুরুর আগে শহরের বাজার মার্কেট ও পৌর কাঁচা বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং দোকানদারদেরকে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!