অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মাহদী আমিন
- আপডেট সময় : ০৩:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মাহদী আমিন
সরকারি দল বা প্রশাসনের প্রভাব ব্যবহার করে দেশে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা ভাঙচুর চালালে অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সে সময় তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যে-ই হোক না কেন, আইন সর্বদা তার নিজস্ব গতিতে চলবে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয় বা সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে কেউ পার পাবে না। মিরপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দ্রুততম সময়ের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
পড়ুন>>বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ কেন স্থবির?
দেশের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর উল্লেখ করে মাহদী আমিন বলেন, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দুষ্কৃতকারীরা নিজেদের আড়াল করতে যে পরিচয়ই ব্যবহারের চেষ্টা করুক না কেন, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























