ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে গজিয়েছে চারাগাছ

সৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে গজিয়েছে চারাগাছ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে গজিয়েছে চারাগাছ

ভূস্তর থেকে ১২৪ ফুট নীচে পারমাফ্রস্টের স্তরে কিছু বীজ খুঁজে পায় গবেষকরা। রাশিয়ার উত্তর পূর্ব সাইবেরিয়ায় কোলাইমা নদীর তীরে এ্ই বীজগুলো পা্ওয়া যায়। রেডিয়ো কার্বন ডেটিং পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছেন এই বীজগুলোর বয়স ৩২ হাজার বছর। তুষারযুগে এই বীজগুলি চাপা পড়েছিল।

মজার বিষয় হলো, এই বীজ থেকে গাছ হয়েছে, সেই গাছে ফুলও ফুটেছে। এই চারাগাছ প্রাচীনত্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ৩০ হাজার বছর পুরনো বীজ থেকে গাছ জন্মাতে দেখেছে মানুষ।

বীজগুলো যে স্তরে পাওয়া গেছে ওই স্তরের মাটির সঙ্গে প্রাগৈতিহাসিক ম্যামথ, বাইসন এবং উলি গন্ডারদের হাড়ের অংশও মিশেছিল। ওই স্তরের নাম পারমাফ্রস্ট স্তর। এটি বিশ্বের চিরশীতল অংশ। উত্তর মেরু ও দক্ষিণ মেরু এই দুই মেরুসহ বিশ্বের বিভিন্ন অংশে এই স্তর পাওয়া যায়। যখন কোনও ভূভাগের তাপমাত্রা ন্যূনতম ২ বছর বা আরও দীর্ঘ সময় ধরে একটানা ০ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে, তখন এই ভূমিরূপ তৈরি হয়। প্রাণী এবং উদ্ভিদবিজ্ঞানীদের ধারণা, ৩২ হাজার বছর আগে এই বীজগুলি সাইবেরিয়ান কাঠবিড়ালি জমিয়েছিল। এর পর পরিণত বীজগুলি নিজেই নষ্ট করেছিল প্রাণীটি। হয়তো সহজাত প্রবণতায় বীজ থেকে অঙ্কুরোদ্গম আটকানোর চেষ্টা করেছিল ছোট্ট প্রাণীটি।

বীজ থেকে যে গাছ জন্ম নেয় তার প্রজাতির বৈজ্ঞানিক নাম ‘সাইলেন স্টেলোফাইলা’। এর আগে ২০১২ সালে সাইবেরিয়া থেকে পাওয়া হিমায়িত বীজ থেকে গবেষণাগারে জন্ম নিয়েছিল আরও একটি ‘সাইলেন স্টেলোফাইলা’ প্রজাতির চারাগাছ। তবে সেই বীজের বয়স ছিল ৩০ হাজার বছর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে গজিয়েছে চারাগাছ

আপডেট সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪