হারাগাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বিএনপি নেতা এমদাদুল হক ভরসার মতবিনিময়
- আপডেট সময় : ০৮:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
হারাগাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বিএনপি নেতা এমদাদুল হক ভরসার মতবিনিময়
হারাগাছ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আলহাজ্ব এমদাদুল হক ভরসার এক মতবিনিময় সভা নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় হল রুমে রোববার বিকেলে অনুষ্ঠিত।
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সঞ্চালনা করেন।
পড়ুন>> গোপনে ভিডিও ও ছবি ধারণের অভিযোগে হল থেকে বের করে দিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা
এ সময় বক্তব্য রাখেন, কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ, পল্লীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাপ, সহকারী শিক্ষক বসন্ত কুমার বর্ম্মন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মামুনুর রশীদ মামুন, হারাগাছ পৌর বিএনপি নেতা ইয়ামিন আলী, জেলা বিএনপির সাবেক সদস্য ও পল্লীমারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোজাম্মেল হক বসুনিয়া, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সহ ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপি, যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন>> বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন: আহবায়ক লেলিন ও সদস্য সচিব শরীফ
এসময় উপস্থিত শিক্ষক শিক্ষিকা, কর্মচারীদের মধ্যে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও থ্রীপিচ বিতরণ করা হয়েছে।
এর আগে রোববার সকালে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজে অনুরুপ ভাবে শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করা হয়।

























