সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা

সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নীলফামারীর সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । প্রযুক্তি, রোবটিক্স ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে সৈয়দপুট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন করা হয়।

ঢাকা ও চট্টগ্রামের সাথে একযোগে সৈয়দপুরেও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী রোবট ও প্রকল্প প্রদর্শন করে।

 

পড়ুন>>ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

‎প্রতিযোগিতার ফিউচার ইনোভেটর ক্যাটাগরিতে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। রোবটিক্স, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। তাদের তৈরি রোবট ও প্রকল্প প্রদর্শনী উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামান। বিশেষ অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাব্লিউআরও এর রংপুর রিজিওনাল ডিরেক্টর এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাহাঙ্গীর আলম।

 

পড়ুন>>ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু

এসময় প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা ছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন), উপাধ্যক্ষ (স্কুল) এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

‎প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ভেন্যু কো-অর্ডিনেটর হিসেবে সার্বিক সমন্বয় করেন প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের প্রভাষক মো. বায়েজীদ হোসেন। পাশাপাশি প্রতিষ্ঠানের এসটিইম ক্লাব-এর শিক্ষকরা আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

 

‎প্রতিযোগিতায় রংপুর বিভাগের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। ফিউচার ইনোভেটর সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এর দল ‘অডিসি এক্স’ এবং ফিউচার ইনোভেটর জুনিয়র ক্যাটাগরিতে রৌপ্যপদক পেয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর দল ‘ডিপ থিংকার্স।’

‎এ ছাড়া সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘দ্য লেজি ইঞ্জিনিয়ার্স’ দল ব্রোঞ্জপদক অর্জন করেছে। একইভাবে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘জেনিথ রোবোটিকস’ দলও ব্রোঞ্জপদক অর্জন করে।

‎আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানের রোবটিক্স প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত জ্ঞান অর্জনেই সহায়তা করে না, বরং তাদের সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যাকে প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ ও সমাধানের সুযোগ পায়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে শুধু প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন যথেষ্ট নয়। নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান করার সক্ষমতাও তৈরি করতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন>>খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল

‎তারা আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স ও প্রযুক্তি নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও পর্যাপ্ত সুযোগ পেলে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।

‎দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও রোবট প্রদর্শন, বিচারকদের মূল্যায়ন এবং বিভিন্ন কার্যক্রমে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

‎সংশ্লিষ্টরা মনে করেন, সৈয়দপুরে WRO-এর জাতীয় পর্যায়ের এ আয়োজন উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তি ও রোবটিক্স চর্চায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর, সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!